ফেসবুকে হাহা রিয়্যাক্ট দেওয়ায় ক্ষোভে কোপালেন দু’জনকে

০৭ মার্চ ২০২৩, ০৯:১৮ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM
ফেসবুকে হাহা রিয়্যাক্ট দেওয়ায় দু’জনকে কোপানো হয়েছে

ফেসবুকে হাহা রিয়্যাক্ট দেওয়ায় দু’জনকে কোপানো হয়েছে © ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফেসবুকে হাহা রিয়েক্ট দেওয়ায় দু’জনকে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ মার্চ) উপজেলার ইউনিয়নের দুলুভের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের বড় ভাই মোজাম্মেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, শুকুরদী এলাকার মো. ইমন ও জহির সোমবার রাতে দুলুভের কান্দি এলাকায় যায়। সেখানে স্থানীয় কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মারধর ও কুপিয়ে ইমনকে আহত করে। জহির তাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও কুপিয়ে আহত করে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ইমন বলেন, স্থানীয় শান্তর ফেসবুকে লাভ রিয়েক্ট দিতে গিয়ে ভুলে হাহা রিয়েক্ট দিয়েছি। পরেহাহা রিয়েক্ট কেটে দিয়েছি। কিন্তু শান্ত মেসেঞ্জারে গালিগালাজ করে হুমকি দেয়। সে সহ আরও কয়েকজন মিলে সুইস গিয়ার (ছুরি) দিয়ে কুপিয়েছে।

সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম বলেন, লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে মানতে হবে এক শর্ত
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬