ব্যস্ত শহরে স্নাতকের ছাত্রকে পিষে দিল ট্রাক

০৫ মার্চ ২০২৩, ০৮:১৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
সড়ক দুর্ঘটনায় আজিজুল হক কলেজছাত্র নিহত হয়েছেন

সড়ক দুর্ঘটনায় আজিজুল হক কলেজছাত্র নিহত হয়েছেন © প্রতীকী ছবি

বগুড়ায় ট্রাকচাপায় সরকারি আজিজুল হক কলেজের ছাত্র রাফসান সিয়াম (২৩) নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলচালক রাকিবুল হাসান। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শনিবার (৪ মার্চ) রাতে  শহরের চারমাথা এলজিডি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

সিয়াম বাদুরতাল এলাকার মো. অরুনের ছেলে। তিনি আজিজুল হক কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুজন মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশের এ কর্মকর্তা জানান, শনিবার রাতে মোটরসাইকেলে সিয়াম ও রাকিবুল শহর থেকে চারমাথার দিকে যাচ্ছিলেন। এসময় ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে সিয়াম মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

৪৭তম বিসিএসের জেনারেল ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রক…
  • ২১ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের অপরিপক্ব ফল সংগ্রহে রাবি প্রশাসনের নিষেধাজ্ঞা: …
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসির প্রথম পরীক্ষায় দুই জেলায় চার কেন্দ্রে আকস্মিক পরিদর…
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় ৪ খুন: সন্দেহভাজন ভাগনে আটক
  • ২১ এপ্রিল ২০২৬
জাবিতে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ-পদায়নের দা…
  • ২১ এপ্রিল ২০২৬