প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীর মুখে বখাটের ব্লেডের পোঁচ

০২ মার্চ ২০২৩, ০৯:০৫ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
আহত স্কুলছাত্রী

আহত স্কুলছাত্রী © সংগৃহীত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যশোরের অভয়নগরে এক স্কুলছাত্রীর মুখে ধারালো ব্লেডের পোঁচ দেওয়ার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। বুধবার (১ মার্চ) বিকেলে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম রোহান ইসলাম (২১)। সে একই উপজেলার বুইকরা গ্রামের ড্রাইভার পাড়ার হায়দার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে স্কুলের ড্রেস পরা এক ছাত্রীর মুখে ব্লেড দিয়ে ক্ষত করে এক যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। পরে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 

আহত ওই স্কুলছাত্রী বলেন, রোহান দীর্ঘদিন ধরে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বুধবার বিকেলে প্রতিদিনের মতো আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। এসময় পথে গরু হাটের সামনে রোহান আমার গতিরোধ করে আবারও প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজী না হওয়ায় রোহান ক্ষিপ্ত হয়ে আমার মুখে ব্লেড দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় আমার চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং আমাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, ‘খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। রোহান নামে অভিযুক্ত যুবককে আটকের অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

৩১ বছরে পা দিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাইক কাণ্ডে সাময়িকভাবে সদস্যপদ হারালেন ঢাবির ছাত্র ইউনিয়ন ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে সাসেক…
  • ০৭ এপ্রিল ২০২৬
রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে শিরীন শারমিন চৌধুরী
  • ০৭ এপ্রিল ২০২৬
৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে
  • ০৭ এপ্রিল ২০২৬
মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
close