পিকনিয়ে গিয়ে নিখোঁজ ছাত্রের লাশ ভাসছিল নদীতে

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
স্কুলছাত্রের লাশ উদ্ধার

স্কুলছাত্রের লাশ উদ্ধার © প্রতীকী ছবি

চাঁদপুরে শিক্ষা সফরে গিয়ে মেঘনায় নিখোঁজ সুস্মিত সাহা (১৫) নামে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় মতলব উত্তরের মোহনপুর পর্যটনকেন্দ্র লাগোয়া নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) অন্যদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় সুস্মিত ও শাহরিয়ার ইশতিয়াক শামস (১৫)।

ঘটনার পরই গুরুতর অবস্থায় শামসকে উদ্ধার করলেও হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। সে কুষ্টিয়ার চরহাট এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সুস্মিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলার সুধাংশু সাহার ছেলে।

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ওসি মনিরুল ইসলাম জানান, নদীতে রোববার সকালে টহল দেয়ার সময় মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে তার পরিবারের সদস্যদের জানানো হয়।

চাঁদপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শাহিদুল ইসলাম বলেন, কেউ পানিতে ডুবে গেলে তখন মরদেহ ভেসে না উঠলেও দু-তিন দিন পর ভাসে। এ ঘটনায়ও তেমনটি হয়েছে।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close