বনভোজনের খাবার খেয়ে অসুস্থ ৩ শতাধিক

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
মুন্সিগঞ্জের রিসোর্টে বনভোজনে

মুন্সিগঞ্জের রিসোর্টে বনভোজনে © সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় বনভোজনে এসে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় তিন শতাধিক মানুষ। তারা সবাই নোয়াখালী চাটখিলের কড়িহাটি স্কুলের সাবেক শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্য বলে জানা গেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে এ ঘটনা ঘটেছে।
 
স্কুল সূত্রে জানা গেছে, অসুস্থদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ওই এলাকাসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট আমির হোসেন বলেন, চাটখিলের কড়িহাটি স্কুলের সাবেক শিক্ষার্থীদের একটি সংগঠন রয়েছে। মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে শুক্রবার সংগঠনটির বার্ষিক বনভোজন অনুষ্ঠান ছিল। ২০ মাইক্রোবাস, চারটি বাস ও একটি মিনিবাসে করে সাড়ে তিন শতাধিক মানুষ অনুষ্ঠানে যোগ দেয়। খাবারের ব্যাপারে রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি ছিল। দুপুরের খাবারের পর কয়েকজনের পেটে সমস্যা দেখা দেয়। খাবারের মেনুতে ভাত, গরুর মাংস, মুরগির রোস্ট ও সবজি ছিল। 

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে হলে পুলিশের তল্লাশি

তিনি আরও জানান, অসুস্থ ১৫-২০ জনকে স্থানীয় হাসপাতাল এবং ২০০ জনকে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কেউ কেউ শোয়া থেকে উঠতে পারছে না, তাদের রিসোর্ট ও পাশের মসজিদে রাখা হয়েছে। 

কড়িহাটি স্কুলের প্রধান শিক্ষক মনির হোসেন বলেন, সবাই অসুস্থ। আমরা কিছু লোক নোয়াখালীর উদ্দেশে রওয়ানা হয়ে গেছি। খাবারের বিষক্রিয়া থেকে এরকম ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা। এখানে রিসোর্ট কর্তৃপক্ষের গাফিলতি আছে। 

ঘটনার নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, খবর শুনে আমরা দ্রুত ঘটনায়স্থলে ছুটে আসি। অসুস্থদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬
দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬