ধর্ষণের শিকার কলেজছাত্রীর সন্তান প্রসব, আচার বিক্রেতা গ্রেপ্তার

২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
ধর্ষণে অভিযুক্ত আরমান মিয়া

ধর্ষণে অভিযুক্ত আরমান মিয়া © সংগৃহীত

হবিগঞ্জে ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তান ফেলে যাওয়ার সময় এক কলেজ ছাত্রীকে আটক করেছে পুলিশ। পরে ওই কলেজ ছাত্রীর ধর্ষণের অভিযোগে করা মামলায় আরমান মিয়া (২৩) নামে এক আচার বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আরমান মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে জানান শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক কামাল। গতকাল সোমবার হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবকাই গ্রামে একটি খালের পাড় থেকে কলেজছাত্রী ও তার নবজাতক সন্তানের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার আদর্শ বাজার এলাকার শামীম মিয়ার ছেলে আরমান মিয়া শায়েস্তাগঞ্জ বাজারের আচার বিক্রেতা। শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলে ওই কলেজ ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তবে আরমান মেয়েটিকে বিয়ে না করে পালিয়ে যান।

গতকাল সোমবার ওই কলেজছাত্রী সন্তান প্রসব করেন এবং নবজাতকটিকে তিনি খালের পাড়ে ফেলে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে নবজাতকটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক কামাল বলেন, ধর্ষণের অভিযোগে মেয়েটির দায়ের করা মামলায় আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটিকেও পুলিশ হেফাজতে রাখা হয়েছে। যেহেতু ঘটনাস্থল হবিগঞ্জ সদর উপজেলায়, তাই এ ঘটনায় সদর মডেল থানায় আরেকটি মামলা দায়ের হবে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence