স্ত্রীকে হত্যার পর ওয়ারড্রোবে রেখে স্বামীর আত্মসমর্পন

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১১ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
কোতোয়ালি থানা, দিনাজপুর

কোতোয়ালি থানা, দিনাজপুর © সংগৃহীত

দিনাজপুরের ঘাসিপাড়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে ওয়ারড্রোবে লুকিয়ে রেখে থানায় আত্মসমর্পন করেছেন স্বামী। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে হত্যার পর রাত ১০টার দিকে কোতোয়ালি থানায় গিয়ে তিনি স্ত্রী হত্যার কথা পুলিশকে জানান। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। 

ওই ব্যক্তির নাম মনোয়ার হোসেন (৩৩)। স্ত্রীর নাম সুমাইয়া আক্তার (২৭)। 

পারিবারিক সূত্রে জানা যায়, দিনাজপুরের বীরগঞ্জ উজেলার সুজালপুরের কলেজপাড়ার আব্দুল খালেকের মেয়ে সুমাইয়া মনোয়ারের দ্বিতীয় স্ত্রী। মনোয়ারের বাড়ি দিনাজপুর শহরের ছোট গুড়গোলায়। তিনি ঘাসিপাড়ায় ওই বাড়ির চতুর্থ তলায় এক বছর ধরে ভাড়া থাকেন। তার সঙ্গে এক মাস আগে সুমাইয়ার বিয়ে হয়।

আরও পড়ুন: ছাত্রলীগের চাপে দুই কলেজ শিক্ষকের পদত্যাগ

আত্মসমর্পনের পর মনোয়ারের দেওয়া প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার ভোর ৩টা থেকে ৪টার মধ্যে তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার পর নিহতের মরদেহ ওয়ারড্রোবে লুকিয়ে রাখেন তিনি। মরদেহ রাত পৌনে ১১টায় উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলার প্রস্ততি চলছে। 

তবে হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানতে পারেনি পুলিশ।

রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬
চোর সন্দেহে যুবকের মাথা ন্যাড়া করল জনতা
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে মানতে হবে এক শর্ত
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬