ভবনের ছাদ থেকে পড়ে প্রতিবন্ধী শিক্ষার্থীর আত্মহত্যা

০৯ জানুয়ারি ২০২৩, ০৭:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়

খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় © সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলার বহুতল একটি ভবনের ছাদ থেকে পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিলা আক্তার(১৪) আত্মহত্যা করেছে। সোমবার (৯ জানুয়ারি) দুপুর  আড়াইটার দিকে উপজেলার সিটি সেন্টার ভবনে এ ঘটনা ঘটেছে। 

হোমনা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. সাইফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।  

নিহত মিলা আক্তার ওই উপজেলার মহিষমারী গ্রামের মো. মিজান মিয়া সরকারের মেয়ে এবং খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

আরও পড়ুন: অন্তরঙ্গ দৃশ্য দেখে ফেলায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

মো. মিজান মিয়া জানান, মিলা আক্তার দৃষ্টি ও মানষিক প্রতিবন্ধী ছিলেন। সিটি সেন্টারের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহত স্কুল ছাত্রীটি একজন দৃষ্টি প্রতিবন্ধী ছিল। ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬