স্ত্রীর পরকীয়া: বিষপানে পিতা-পুত্রের মৃত্যু

২৮ ডিসেম্বর ২০২২, ০৩:৫২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
পিতা-পুত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

পিতা-পুত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া © সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হান্নান শেখ (৪০) তিন বছর আগে বিয়ে করেছিলেন উপজেলার নিখরিয়া গ্রামের সুফিয়া বেগমকে। তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়।

তিন মাস আগে পরকীয়ায় জড়িয়ে পড়েন সুফিয়া। কিছুদিন পরে হান্নান শেখকে ছেড়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তিনি। ফলে দুই বছরের শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়েন হান্নান শেখ। শিশু সন্তানকে লালন-পালনে নানা সমস্যার সৃষ্টি হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুফিয়াকে ফিরিয়ে আনতে দফায় দফায় চেষ্টা করেন হান্নান শেখ। তবে ব্যর্থ হন। এ ঘটনায় ভেঙে পড়েন তিনি। এর জের ধরে গত ২২ ডিসেম্বর হান্নান শেখ নিজে ও তার দুই বছরের শিশু সন্তান আয়ান শেখকে ঘাস মারার কীটনাশক পান করান। পরে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালে কয়েকদিনের চিকিৎসার পরও অবস্থার অবনতি হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার ভোরে আয়ানের মৃত্যু হয়। ওইদিন রাতে মারা যান হান্নান শেখ।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬
অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬
বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ১২ এপ্রিল ২০২৬
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলায় প্রথম তা’মীর…
  • ১২ এপ্রিল ২০২৬