সেতু থেকে ফারদিনের লাফ দেওয়ার সিসিটিভি ফুটেজ দিল র‌্যাব

১৪ ডিসেম্বর ২০২২, ০৮:২৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া © সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী ফারদিন নুর পরশের মৃত্যু সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে একটি সিসিটিভি ফুটেজ হাতে পাওয়ার কথা জানালো র‍্যাব। আজ বুধবার (১৪ ডিসেম্বর) রাতে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে র‍্যাব জানায়, ৪ নভেম্বর দিবাগত রাত ০২.৩৪.০৯ ঘটিকায় সুলতানা কামাল ব্রিজের রেলিং ক্রস করে ফারদিন এবং রাত ২.৩৪.১৬ ঘটিকায় সুলতানা কামাল ব্রিজের উপর থেকে স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দেয়। 

ঝাঁপ দেয়ার পর রাত ০২.৩৪.২১ ঘটিকায় শীতলক্ষ্যা নদীর পানিতে পড়ে ফারদিন। রাত ০২.৩৫.০৯ ঘটিকায় ফারদিনের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এছাড়াও রাত ০২.৫১ ঘটিকায় ফারদিনের হাতের ঘড়িতে পানি ঢুকে অকার্যকর হয়ে পড়ে জানায় র‍্যাব।

বান্দরবানে নৌকাডুবিতে নিখোঁজ বিইউপি শিক্ষার্থী নাহিয়ানের লা…
  • ২৬ জুলাই ২০২৬
সেনাসদর নির্বাচনী পর্ষদ’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ২৬ জুলাই ২০২৬
আমাদের চাওয়া শতভাগ পূরণ না হলে ইরানের বিরুদ্ধে পুরোদমে যুদ্…
  • ২৬ জুলাই ২০২৬
ডিআইইউর কেন্দ্রীয় মাঠে বহিরাগতদের খেলা নিষিদ্ধ, নিয়ম ভাঙলে …
  • ২৬ জুলাই ২০২৬
কমিটির সভা আর জটিলতার বৃত্তে পে স্কেল, গেজেটের আগে বাকি যেস…
  • ২৬ জুলাই ২০২৬
মোবাইল-ট্যাব কি সত্যিই শিশুদের মস্তিষ্কের ক্ষতি করছে?
  • ২৬ জুলাই ২০২৬