স্কুলছাত্রের মরদেহের পাশে চিরকুট

‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়’

০৪ ডিসেম্বর ২০২২, ০৬:৫৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
শ্রী শান্ত রায় ও উদ্ধারকৃত চিরকুট

শ্রী শান্ত রায় ও উদ্ধারকৃত চিরকুট © সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনে দ্বিখন্ডিত অবস্থায় এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শ্রী শান্ত রায়ের (১৭) বলে জানা গেছে। শান্ত সৈয়দপুর উপজেলার সোঁনাখুলি বোতলাগাড়ি গ্রামের শ্রী সাগর রায়ের ছেলে।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে সৈয়দপুর ওয়াবদা মোড় রেলঘুন্টি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুপুরে রাজশাহী- চিলাহাটি রুটের চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। দুপুরে রেললাইনে দ্বিখণ্ডিত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে৷ এ সময় তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল ‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়’। ওই চিরকুটটিতে তার বাবার মোবাইল নাম্বার ছিল।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম ঢাকা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬