এসআই বাবার সামনে মাদ্রাসাছাত্রকে পিষে দিল ট্রাক

২৫ নভেম্বর ২০২২, ১২:০৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM
সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু © প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় বাবার সামনে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম খলিল মাহাদী (১২) নামে মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার (২৫ নভেম্বর) সকালে বাইপাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম খলিল উত্তরখান থানার এসআই ফজলুর রহমানের ছেলে।

পরিবারের সঙ্গে আশুলিয়ার কুটুরিয়ার নিপন হাউজিংয়ে বসবাস করত ইব্রাহিম। শ্রীপুর এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল সে।

আরো পড়ুন: স্কুলভবনে পাওয়া গেল দুই ভাইয়ের বস্তাবন্দি লাশ

পুলিশ জানিয়েছে, সকালে বাবার সঙ্গে মোটরসাইকেলে মাদ্রাসা থেকে বাড যাচ্ছিল ইব্রাহিম। পথে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় পৌঁছালে মাছের পানিতে স্লিপ করে মোটরসাইকেলটি। এ সময় ফজলুর রহমান ছিটকে পড়লেও ইব্রাহিমকে পেছনে থাকা ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।  

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬