শিশুকন্যাসহ আইনজীবীর মৃত্যু

৩০ অক্টোবর ২০২২, ০১:০৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
দুই সন্তানসহ রাশেদুল হক ব্যাপারী

দুই সন্তানসহ রাশেদুল হক ব্যাপারী © সংগৃহীত

কক্সবাজার থেকে ফেরার পথে প্রাইভেটকার খাদে পড়ে রাশিদুল হক রাশেদ (৪০) নামে এক আইনজীবী ও তার দুই বছরের মেয়ে মাইসার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন রাশেদের বড় মেয়ে, স্ত্রী ও গাড়ির চালক।

রোববার (২৯ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের জামতলা এলাকায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাসানচর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- নিহত রাশেদের স্ত্রী সোহানা আক্তার মিলি (২৬) বড় মেয়ে মেবিন (৬) ও প্রাইভেটকারচালক কামরুল হাসান (২৭)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সপরিবারে নিজেদের প্রাইভেটকার নিয়ে কক্সবাজার ঘুরতে যান রাশেদ। শনিবার রাতে বাড়ি ফেরার সময় জামতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি পাশের খাদে পড়ে উল্টে যায়। পরে স্থানীয়রা গাড়ি থেকে তাদের পাঁচজনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাশেদ ও তার ছোট মেয়ে মাইসাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: বিদ্যালয়ে মাদক সেবনে বাধা, ছেলের বাবাকে গলা কেটে হত্যা

গাড়িচালক কামরুল হাসান বলেন, কক্সবাজার থেকে শনিবার রাত ১১টার দিকে ঢাকার উত্তরা আসি। কক্সবাজার থেকে উত্তরা পর্যন্ত আমি ড্রাইভ করি। পরে সেখান থেকে রাশেদ স্যার ড্রাইভিং করেন। স্যারকে অনেক অনুরোধ করেছি, আপনার ড্রাইভিং করার দরকার নেই। তিনি ড্রাইভিং করায় এ দুর্ঘটনা ঘটে। পরে আমি গাড়ির গ্লাস ভেঙে বের হয়ে এক এক করে অন্যদের বের করি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ উদ্দিন বলেন, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যেহেতু সড়ক দুর্ঘটনা এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: মৃত্যু
বাকিতে চা না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি
  • ১৭ এপ্রিল ২০২৬
জবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করবে জকসু
  • ১৭ এপ্রিল ২০২৬