ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, সেই প্রধান শিক্ষক গ্রেপ্তার

১২ অক্টোবর ২০২২, ০১:১৯ PM
গ্রেপ্তার প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ

গ্রেপ্তার প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ

নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গাজীপুর কালিয়াকৈড়ের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে গ্রেপ্তার করা হয়েছে ফিরোজকে।

আরো পড়ুন: ফুটপাতেও মিলল না নিস্তার, বাস চাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

র‌্যাব জানায়, গত ১ অক্টোবর ওই এসএসসি পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দেয়ার জন্য স্কুলে যায়। পরীক্ষা শেষে তাকে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ওই দিন রাতে ছাত্রীর মা ফিরোজসহ দু’জনকে আসামি করে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

এর পরদিন ওই শিক্ষার্থী উদ্ধার হলেও প্রধান শিক্ষক ফিরোজ পলাতক ছিলেন। গ্রেপ্তার ফিরোজকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence