ইটবোঝাই ট্রলির ধাক্কায় অধ্যক্ষের মৃত্যু

০২ অক্টোবর ২০২২, ০৩:১৬ PM
অধ্যক্ষের মৃত্যু

অধ্যক্ষের মৃত্যু © ফাইল ছবি

খুলনার রূপসায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় চাঁদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলিচালক ইয়াদুল মল্লিককে (২০) আটক করা হয়।

রোববার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, দুপুরে মো. রফিকুল ইসলাম আলাইপুর সেতুর বাইপাস সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এলাকাবাসী ট্রলিটি জব্দ করে চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬
পে-স্কেল নিয়ে কী সুপারিশ করল আইএমএফ
  • ০২ এপ্রিল ২০২৬