দিয়াবাড়িতে তরুণীকে দলবেঁধে ধর্ষণ

২৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫১ PM
দিয়াবাড়ি

দিয়াবাড়ি © ফাইল ছবি

রাজধানীর দিয়াবাড়িতে এক তরুণীকে (২১) দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে দিয়াবাড়ির একটি কাশবনের মধ্যে ধর্ষণের এই ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে একজন রিকশাচালক অচেতন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে ঙ্গীর আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ভর্তি করেন। সেখান থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করা হলে টঙ্গী পূর্ব থানা থেকে পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার করেন। তবে ঘটনাটি তুরগ থানার হওয়ায় পরবর্তীতে তরুণীকে তুরাগ থানায় হস্তান্তর করা হয়।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি জিডি করেছে। জিডি নম্বর-১৬৪৯ (২৮-০৯-২০২২)। তবে ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশের কাছে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটিও একেক সময় একেক রকম। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। যেহেতু তরুণীর শারীরিক অবস্থা ভালো নয়, সেজন্য তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

শরিফুল ইসলাম আরও বলেন, ‘ওই তরুণীর বাবার সঙ্গেও আমরা যোগাযোগ করেছি। তার বাবার বাড়ি ময়মনসিংহ হলেও মা-বাবাসহ পরিবারের সবাই সাভারে থাকেন। আর ওই তরুণী স্বামীর সঙ্গে টঙ্গী এলাকায় থাকতেন বলে জানা গেছে। স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। স্বামী তাকে মারধর করতেন বলেও অভিযোগ করেছেন তিনি। তরুণী গতকালই তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে ঢাকা এসেছেন। তবে তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।’

উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগে বড় পরিবর্তন, নতুন নীতি আনছে ন…
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন সরকারি কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ইউনিসেফের মাধ্যমে ১১ কোটি টাকার ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনছে …
  • ২২ জুন ২০২৬
দেশজুড়ে ভারী বর্ষণে পাকিস্তানে বন্যার সতর্ককতা জারি
  • ২২ জুন ২০২৬
মার্কিন সহায়তায় ইএমকে সেন্টার পরিচালনার সুযোগ, আবেদন ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬