আত্মহত্যার হুমকি দিলেন সেই ছাত্রলীগ নেত্রী

২১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৬ PM
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেত্রী

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেত্রী © সংগৃহীত

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ শেখ চ্যালেঞ্জের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলার পর এবার আত্মহত্যার হুমকি দিয়েছেন একই সংগঠনের এক ছাত্রলীগ নেত্রী।

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এই হুমকি দেন ওই ছাত্রলীগ নেত্রী।

তিনি জানান, হাফিজ শেখ চ্যালেঞ্জের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। তিনদিনেও পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেনি। উল্টো থানায় অভিযোগ দেওয়ার পর থেকে তার জীবন বিপন্ন হয়ে উঠেছে। দফায় দফায় তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তাহীনতায় তার জীবন কাটছে।

এই নেত্রী আরও বলেন,  ‘আমার মান-সম্মান সব কিছুই আজ হাফিজ শেখ চ্যালেঞ্জের কারণে ধুলায় মিশে গেছে। এর যদি কোনো প্রতিকার না পাই তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি যদি আত্মহত্যা করতে বাধ্য হই তাহলে এর জন্য হাফিজ শেখ ও পুলিশ প্রশাসন দায়ী থাকবে।’

প্রসঙ্গত, হাফিজ শেখ চ্যালেঞ্জের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টা, দফায় দফায় কুপ্রস্তাব ও হত্যার হুমকির অভিযোগ এনে ১৯ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় লিখিত দেন  ওই নেত্রী। ওই অভিযোগ পত্রে চ্যালেঞ্জ ছাড়াও আরও তিন ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। তার কিছু ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ এনে পরের দিন আরও ছয় ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় আরও একটি লিখিত অভিযোগ দেন।

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence