কলেজছাত্রীর আত্মহত্যা: সুইসাইড নোটে তিন জনের নাম

১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৯ PM
আত্মহত্যা করেছেন তনুশ্রী মাঝি

আত্মহত্যা করেছেন তনুশ্রী মাঝি © সংগৃহীত

খুলনায় আত্মহত্যা করেছেন তনুশ্রী মাঝি (১৮) নামে এক কলেজছাত্রী। আত্মহত্যার আগে একটি চিঠিতে তিনজনের নাম লিখে যান তিনি। তনুশ্রীর বাড়ি কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামে। 

গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে  তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। গড়ইখালী আবু মুছা মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তনুশ্রী। তথ্যটি নিশ্চিত করেছেন কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম দোহা। 

আরও পড়ুন: পর্দার কারণে ভাইভায় মুখ দেখাতে না পেরে নম্বরবঞ্চিত হচ্ছেন ঢাবি ছাত্রী

চিঠির একটি অংশে লেখা ছিল, ‘আমি সঠিকভাবে বাঁচতে চাইছিলাম, কিন্তু পারলাম না। ওরা আমার পেছনে খুব ভালোমতো লাগিছে। আমি না মরা পর্যন্ত শান্তি পাবে না। শুভ, আলিফ, মিহির ওরা আমাকে বাঁচতে দিলো না।’

তনুশ্রীর বাবা দীপক মাঝি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে জানতে পারেন তার মেয়ে গলায় দড়ি দিয়েছে। দ্রুত বাড়িতে এসে মেয়ের ঘরে দরজা দেওয়া দেখতে পেয়ে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। লাশ বেডে শোয়ানোর সময় মোবাইল দিয়ে চাপা একটি কাগজ দেখতে পান। ওই কাগজে তিনজনের নাম লেখা ছিল।

কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম দোহা জানান, বৃহস্পতিবার বিকেলে তনুশ্রী আত্মহত্যা করেছেন। তিনি একটি সুইসাইড নোট লিখে গেছেন। সেখানে তিনজনের নাম উল্লেখ রয়েছে। নোটে হাতের লেখা যাচাই-বাছাই করে দেখতে হবে, লেখাটি ওই ছাত্রীর কিনা। যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বয়স ভুল সংশোধনের নীতিমালা প্রকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি ১১ নির্দেশনা দিল জাতীয় বিশ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিট…
  • ২৩ এপ্রিল ২০২৬
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ২৩ এপ্রিল ২০২৬
মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি
  • ২৩ এপ্রিল ২০২৬
পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
  • ২৩ এপ্রিল ২০২৬