আনন্দবাজারের প্রতিবেদন

ক্রিকেট কূটনীতি কাজে লাগিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

২৩ জুলাই ২০২৬, ০২:১৫ PM
 ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম © সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে ক্রীড়া কূটনীতির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও স্বাভাবিক করার আশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, অতীতের কিছু ঘটনা পেছনে ফেলে ক্রিকেটকে কেন্দ্র করে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ।

বছরের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে এসে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে সিরিজটি পিছিয়ে যায়।

সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের উন্নতির প্রেক্ষাপটে এই সফরকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। ভারতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বিসিবি।

মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক বলেন, ‘নতুন সরকার ক্রীড়া কূটনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। যেহেতু ক্রিকেট আমাদের কাছে সম্মানের বিষয়, যেহেতু আমাদের ক্রিকেট দলের বিশ্ব ক্রিকেটে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, তাই আমরা ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলেছি। ওরাও আমাদের সঙ্গে কথা বলেছে। সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশে আসার অপেক্ষায় রয়েছেন সকলে।’

তিনি আরও বলেন, ‘ভারতে আসার পর, অতীতের ছোট একটা ঘটনা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তা আশা করি কেটে যাবে। আশা করি প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের ক্রীড়া কূটনীতি, আমাদের যোগাযোগ সব কিছুই আগের মতো থাকবে।’

সম্প্রতি ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহারের ঘটনাকে ঘিরে দুই দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা তৈরি হয়েছিল। তবে বাংলাদেশ সরকার এখন সেসব বিষয়কে অতীত হিসেবে দেখছে।

উল্লেখ্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহারের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করে ক্রীড়া মন্ত্রণালয়। পাশাপাশি এটি কূটনৈতিক ব্যর্থতার ফল ছিল কি না, তা খতিয়ে দেখতে আরও একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।

এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬