অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সৌম্য, কিন্তু কেন?

১৬ জুন ২০২৬, ০২:৩৮ PM
সৌম্য সরকার

সৌম্য সরকার © টিডিসি ছবি

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। আগামী বুধবার (১৭ জুন) থেকে চট্টগ্রামে অনুষ্ঠেয় সিরিজের আগে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

যদিও গেল বৃহস্পতিবার ঘোষিত দলে এই অভিজ্ঞ বাঁ-হাতি ওপেনারের নাম ছিল না। তবে সৌম্যর অন্তর্ভুক্তির কারণে কাউকে দল থেকে বাদ দেওয়া হয়নি। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১ হাজার ৪৬২ রান করেছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার।

এদিকে সৌম্যকে দলে নেওয়ার কারণও জানায়নি বিসিবি। তবে ধারণা করা হচ্ছে, অধিনায়ক লিটন দাসের চোটের শঙ্কা থাকায় শেষমুহূর্তে সুযোগ পেয়েছেন সৌম্য। 

বুধবার দুপুর ২টায় চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচও।

এর আগে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পর শেষ ম্যাচে হোয়াইটওয়াশের সুযোগ ছিল টাইগারদের সামনে। তবে রোমাঞ্চকর লড়াইয়ে এক উইকেটের জয় তুলে নেয় সফরকারীরা।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন, সৌম্য সরকার।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬