বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সেনেসি

১২ জুন ২০২৬, ০১:৩৩ AM
মার্কোস সেনেসি

মার্কোস সেনেসি © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দলে শেষ মুহূর্তে সুযোগ পেলেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। ইনজুরিতে ছিটকে যাওয়া লিওনার্দো বালের্দির বদলি হিসেবে তাকে দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি। সদ্য টটেনহ্যাম হটস্পারে যোগ দেওয়া এই সেন্টার-ব্যাক আগামী কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনা দলের ক্যাম্পে যোগ দেবেন এবং ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রস্তুতিতে অংশ নেবেন।

বাঁ-পায়ের ডিফেন্ডার সেনেসির পেশাদার ক্যারিয়ারের শুরু সান লরেঞ্জোতে। বোর্নমাউথের হয়ে দারুণ একটি মৌসুম কাটালেও বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনার প্রাথমিক ২৬ সদস্যের দলে জায়গা হয়নি তার। তবে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচ খেলে ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। সেই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে টটেনহ্যামের নজরে এনে দেয়।

২০২২ সালে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান সেনেসি। মজার বিষয় হলো, একই সময়ে তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল ইতালিও। পরে ওয়েম্বলিতে ইতালির বিপক্ষে আর্জেন্টিনার জয়ের সময়ও তিনি দলের অংশ ছিলেন। এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেক হলেও বড় কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি। সর্বশেষ ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি। এবার ফিফার নিয়ম অনুযায়ী, বালের্দির জন্য নির্ধারিত ২ নম্বর জার্সিটিই এখন পরবেন সেনেসি।

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে নিজেদের অভিযান শুরু করবে আর্জেন্টিনা ১৭ জুন। বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ২২ জুন রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। আর ২৮ জুন সকাল ৭টায় জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্বের অভিযান শেষ করবে লিওনেল স্কালোনির দল।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬