জোড়া চমকে টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১১ জুন ২০২৬, ০৪:১২ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ২৬ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক।

একইভাবে এখনো অভিষেকের অপেক্ষায় থাকা তাওহীদ হৃদয়ও টেস্ট স্কোয়াডে আছেন। এ ছাড়া দলে জায়গা ধরে রেখেছেন অমিত হাসানও। তবে ওপেনার জাকির হাসানকে দলে রাখা হয়নি। 

পেস আক্রমণেও বড় রদবদল আনা হয়েছে। নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজকে বিশ্রামে রাখা হয়েছে। টানা ম্যাচ খেলার চাপ কমাতে তাদেরকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। 

চলতি জুনের শেষদিকে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। যেখানেই একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে, যদিও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় এটি। আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টটি।

৩২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ক্রিকেটারকে নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, একজন নতুন খেলোয়াড়কে আমরা দেখতে চাই। পটেনশিয়াল বোলিং অলরাউন্ডার। আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি। এই সিরিজে আমরা ওকে দেখার সুযোগ থাকলে দেখে নিব। ভালো ফর্মে আছে। বিসিএল ফাইনালেও ভালো খেলেছে। গত ৩ বছর ধরে পরীক্ষিত অলরাউন্ডার। তাকে টেস্টে আমরা সুযোগ দিতে চাই।'

টেস্ট দলের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান এবং রবিউল হক।

সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬