সিলেট টেস্ট শুরু হচ্ছে আজ, পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করার হাতছানি

১৬ মে ২০২৬, ০৮:৫৯ AM
বাংলাদেশ টেস্ট দল

বাংলাদেশ টেস্ট দল © টিডিসি সম্পাদিত

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। আজ শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এই টেস্টে ড্র করলেই সিরিজ নিশ্চিত হবে নাজমুল হোসেন শান্তর দলের।

২০২৪ সালে পাকিস্তানে গিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে আসার পর এবার মিরপুরে দুর্দান্ত পারফরম্যান্সে ধরা দিয়েছে ১০৪ রানের জয়। শান্তদের সামনে এখন পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করার হাতছানি।

তবে এই টেস্টের আগেও বড় দুঃচিন্তার কারণ বৃষ্টি। গতকাল সিলেটে বৃষ্টির কারণে দুই দলের প্রস্তুতিই ব্যাহত হয়েছে। বাংলাদেশ কিছু সময় অনুশীলন করলেও পাকিস্তানকে বেশির ভাগ সময় ইনডোরেই থাকতে হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টির শঙ্কা থাকলেও বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম আশাবাদী।

তিনি বলেন, ‘আসলে যে সময়ে খেলাটা হচ্ছে, আমাদের এখানে তো বৃষ্টির সময়ই। মিরপুরের মতো এখানেও ড্রেনেজ সিস্টেম বিশ্বমানের। আবহাওয়া একটু ভালো থাকলেও ফলাফল বের করা সম্ভব।’

বৃষ্টিকে অজুহাত হিসেবে দেখতে নারাজ মুশফিক। তিনি বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে এসব আমাদের জন্য নিয়মিত ব্যাপার। যখন কাজ শুরু হবে, তখন যেন আমরা সুইচ অন থাকি।’

অন্যদিকে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। দলটির কোচ সরফরাজ আহমেদ বলেন, ‘প্রথম ম্যাচের পর দল হিসেবে আমরা অবশ্যই হতাশ ছিলাম। তবে পরের ম্যাচ নিয়ে আমরা আশাবাদী।’

চোট কাটিয়ে বাবর আজমের ফেরা নিশ্চিত হলেও পাকিস্তানের একাদশে পরিবর্তন আসছে। বাংলাদেশের দলে সাদমান ইসলামের জায়গায় অভিষেক হতে পারে তানজিদ হাসানের। এছাড়া শরিফুল ইসলামের ফেরার সম্ভাবনাও বেশি।

মুশফিক মনে করেন, পাকিস্তানের দুর্বলতার চেয়ে বাংলাদেশের ধারাবাহিক ভালো ক্রিকেটই সাফল্যের মূল কারণ। তার ভাষায়, ‘আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি তাদের বিপক্ষে, এজন্যই আমরা জিতছি। এই ম্যাচেও কোনো ব্যতিক্রম থাকবে না।’

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬