নতুন ইতিহাস গড়তে চান বাংলাদেশের কোচ

০৬ মে ২০২৬, ০৪:০৮ PM
ফিল সিমন্স

ফিল সিমন্স © সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। বছরের প্রথম সিরিজে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে বুধবার (৬ মে) সংবাদমাধ্যমের সামনে কথা বলেন প্রধান কোচ ফিল সিমন্স। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের সুখস্মৃতি থাকলেও সেটিকে পেছনে ফেলেই এগোতে চান তিনি। সিমন্সের দাবি, পুরোনো সাফল্য নিয়ে ভাবার সুযোগ নেই, নতুন ইতিহাস গড়াই এখন দলের প্রধান লক্ষ্য।

টাইগার কোচের ভাষ্য, 'পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাটা অতীত। সেটা গত হয়ে গেছে। আমরা এই সিরিজে নতুন ইতিহাস গড়তে চাই।' 

পেসার নাহিদ রানাকে নিয়ে সিমন্স বলেন, ‘নাহিদ রানার সব থেকে ভালো ব্যাপার হলো তার বুঝার সক্ষমতা। সে জানে সে কোথায় আছে এবং তার কী কাজ।’

সাদা বল থেকে হঠাৎই লাল বলে খেলা নিয়ে সিমন্স বলেন, ‘টেস্ট ক্রিকেট মূলত একটি মানসিক পরিবর্তন। তবে একই সঙ্গে দলে এমন অনেক খেলোয়াড় আছে যারা সাদা বলের ক্রিকেটে ছিল না এবং গত কয়েক মাস ধরে লাল বল (টেস্ট ক্রিকেট) নিয়েই কাজ করছে। তাই আমি মনে করি ফরম্যাট পরিবর্তনের এই প্রক্রিয়াটি আপনার ধারণার চেয়েও সহজ হবে।’ 

ট্যাগ: ক্রিকেট
ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬