বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ PM
বিসিবি

বিসিবি © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের এডহক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে এই কমিটিকে অবৈধ ও আইনগত ক্ষমতাবিহীন ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়াসহ ৭ জন আইনজীবী এ রিটটি দাখিল করেন। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এবং বিসিবির এডহক কমিটির সভাপতিকে বিবাদী করা হয়েছে।

এর আগে, গত ৭ এপ্রিল তিন মাসের জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে এই কমিটির সভাপতি দেওয়া হয়।।

এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।

সে সময়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জানিয়েছিল, তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই কমিটি সাময়িকভাবে বিসিবির কার্যক্রম পরিচালনা করবে।

এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬
এসবিএসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ০৯ অক্টোবর ২০২৬