বাধা পেরিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

০৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

অবশেষে অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ।

ক্রিকেটারদের আয়ের প্রধান এই উৎসটি সময়মতো শুরু হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে সংশয় ছিল। মূলত বিসিবির সাবেক পরিচালনা পর্ষদের সঙ্গে ক্লাব সংগঠকদের বিরোধের কারণে লিগ আয়োজন থমকে গিয়েছিল।

তবে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের উদ্যোগে সেই বাধা কাটতে শুরু করেছে। বুধবার বোর্ড সভা শেষে তামিম জানান, দ্রুতই লিগ শুরুর প্রক্রিয়া সম্পন্ন করা তাদের মূল লক্ষ্য। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি কার্যালয়ে সব ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বিসিবি কর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের এই চা-চক্রে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে খেলোয়াড় দলবদল এবং লিগ শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হতে পারে। এদিকে প্রিমিয়ার লিগের সময় সমন্বয় করতে গিয়ে ঘরোয়া লাল বলের টুর্নামেন্ট বিসিএল কিছুটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে স্থবিরতা কাটিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে আবারও প্রাণের স্পন্দন ফেরার অপেক্ষায়।

অস্ট্রেলিয়ার গুঁড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
কম্পিউটারে অ্যাপ ইন্সটল ছাড়াই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে হবে ভিড…
  • ১৬ আগস্ট ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকরা বদলির প্রস্তুতি নিলেও মাদ্রাসার ব্যাপ…
  • ১৬ আগস্ট ২০২৬
তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর:…
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬