রেকর্ড গড়ে ফিরলেন অভিষেক শর্মা

০৮ মার্চ ২০২৬, ০৮:২৫ PM
অভিষেক শর্মা

অভিষেক শর্মা © সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় এই অর্ধশতক পূর্ণ করেন তিনি। তবে ফিফটির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি এই ওপেনার।

ইনিংসের অষ্টম ওভারে বল হাতে এসে প্রথম বলেই সাফল্য পান বাঁহাতি স্পিনার রাচিন রবীন্দ্র। তার ফুল লেংথে করা অফ স্টাম্পের বাইরের বল তুলে মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন অভিষেক। উইকেটকিপার টিম সাইফার্ট সহজ ক্যাচটি লুফে নেন। ২১ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন অভিষেক।

তার বিদায়ের মধ্য দিয়ে ৯৮ রানে ভাঙে অভিষেক ও স্যামসনের উদ্বোধনী জুটি। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এর আগে কখনো ওপেনিং জুটিতে পঞ্চাশ রানের বেশি দেখা যায়নি।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • ২১ আগস্ট ২০২৬
বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জনের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ
  • ২১ আগস্ট ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত
  • ২১ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটির কাছে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই …
  • ২১ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চুরি হওয়া রড মোহাম্মদপুর থেকে ট্রাকসহ উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী থেকে পদন্নোতি পাচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
  • ২১ আগস্ট ২০২৬