ফাইনাল ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে ভারত

০৮ মার্চ ২০২৬, ০৭:২৪ PM
ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

ভারত-নিউজিল্যান্ড ম্যাচ © সংগৃহীত

শিরোপা নির্ধারণী মহারণে টস ভাগ্য সহায় হয়েছে নিউজিল্যান্ডের। টস জিতে স্বাগতিক ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালেও টস জিতেছিল কিউইরা। সেদিন রান তাড়ায় প্রোটিয়াদের রীতিমতো উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখে তারা। ফাইনালেও সেই চেনা ফর্মুলাতেই হাঁটতে চাইছে নিউজিল্যান্ড।

টস জয়ের পর স্যান্টনার বলেন, ‘এমন ম্যাচের জন্যই আমরা ক্রিকেট খেলি। আশা করছি দারুণ একটি লড়াই হবে এবং আমরা মাঠে আমাদের সেরাটা দিতে পারব।’

টস হারলেও শুরুতে ব্যাটিংয়ের সুযোগ পাওয়ায় কোনো আপত্তি নেই ভারতীয় শিবিরের। অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, টস জিতলেও তার দল আগে ব্যাটিং করার সিদ্ধান্তই নিত। বড় মঞ্চে আগে রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলার পরিকল্পনাই ভারতের।

এদিকে মেগা ফাইনালের জন্য নিউজিল্যান্ড একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। কোল ম্যাকনকির জায়গায় দলে সুযোগ পেয়েছেন পেসার জ্যাকব ডাফি। তবে ভারত তাদের জয়ী কম্বিনেশন ধরে রেখেছে। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে সূর্যকুমারের দল। অর্থাৎ স্পিনার বরুণ চক্রবর্তী আজও নিজের জায়গা ধরে রেখেছেন।

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী পাওয়া কে এই মিল্লাত
  • ২১ আগস্ট ২০২৬
রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে আবারও মন্ত্রিসভায় ড. মঈন খান
  • ২১ আগস্ট ২০২৬
পারিবারিক রাজনীতি থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ পার্…
  • ২১ আগস্ট ২০২৬
প্রিন্স হ্যারির বিরুদ্ধে মামলায় জিতল ‘ডেইলি মেইল’, ৭ দিনের …
  • ২১ আগস্ট ২০২৬
১৪ ঝুঁকিপূর্ণ এলাকায় কলেরার টিকাদান শুরু শনিবার, পাবেন যারা
  • ২১ আগস্ট ২০২৬