যুবরাজের রেকর্ড সেঞ্চুরি ছাপিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ PM
গ্লেন ফিলিপস

গ্লেন ফিলিপস © সংগ্রহীত

কানাডার যুবরাজ সিং সামরার রেকর্ডগড়া সেঞ্চুরি ছাপিয়ে প্রত্যাশিত জয়ই পেয়েছে নিউজিল্যান্ড। ২৯ বল ও ৮ উইকেট হাতে রেখে জিতে ষষ্ঠ দল হিসেবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠল কিউইরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে নিজেদের সর্বোচ্চ ১৭৩ রান সংগ্রহ করে কানাডা। জবাবে ১৫ দশমিক ১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙ্গর করে নিউজিল্যান্ড। এতে ‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ আটের টিকিট কাটে ব্ল্যাক-ক্যাপসরা।

লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ৩০ রানের মাথায় ৪ বলে ব্যবধানে দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ৬ ও ফিন অ্যালেন ২১ রানে ফেরেন। 

দুই ওপেনারকে দ্রুত হারালেও বাকি পথটা পাড়ি দিতে খুব একটা ঝামেলা হয়নি কিউইদের। রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসের ৭৩ বলে ১৪৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় নিশ্চিত হয় তাদের। ৩৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৯ রানে অপরাজিত ছিলেন রাচিন। অন্যপ্রান্তে ৪ চার ও ৬ ছক্কায় ৩৬ বলে ৭৬ রানে অপরাজিত ছিলেন ফিলিপস।

এর আগে, ওপেনিং জুটিতেই শতক ছাড়ায় কানাডা। যুবরাজের সঙ্গে ১১৬ রানের জুটি গড়েন দিলপ্রিত বাজওয়া। তবে ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে এই জুটি ভেঙে ৩৬ রানে ফেরেন দিলপ্রিত।

এই ওপেনারের বিদায়ের পর দ্রুতই উইকেট হারাতে থাকে কানাডা। ১ উইকেটে ১৫৩ থেকে দ্রুতই ১৬৪/৪ রূপ নেয় দলটি। তবে ১০ চার ও ৬ ছক্কায় ৫৮ বল খেলে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বনে যান যুবরাজ। শেষমেশ ৬৫ বলে ১১ চার ও ৬ ছক্কায় ১১০ রানে থামেন এই ওপেনার। মাঝে ন্যাভনিত ১০ ও কিরটন মাত্র ২ রানে সাজঘরে ফেরেন। 

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬