আইসিসির উত্তরের অপেক্ষায় বিসিবি, জানালেন সভাপতি বুলবুল

০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ PM
গণমাধ্যমে আমিনুল ইসলাম বুলবুল

গণমাধ্যমে আমিনুল ইসলাম বুলবুল © টিডিসি ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), এটা আগেই জানা গিয়েছিল। রবিবারই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছিল দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। এ নিয়ে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার আবেদন জানানো হয়। এবার বিসিবি সভাপতি স্পষ্ট করলেন, বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার জবাবের অপেক্ষায় তারা।

সোমবার (৫ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘‘আমরা বোর্ডের পরিচালকদের নিয়ে দুটো মিটিং করেছি। সিদ্ধান্তগুলো আপনারা জানেন। এখন আমরা নিরাপদ বোধ করছি না। আমরা আইসিসিকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। এখন নিরাপত্তার শঙ্কা রয়েছে (ভারতে খেলার ব্যাপারে)। সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে একটা মিটিং করতে আমাদের বলবে খুব তাড়াতাড়ি। মেইলের রিপ্লাইয়ের ওপর নির্ভর করছে কী হবে সামনে।’’

যদি আইসিসি থেকে নেতিবাচক ফল আসে, তাহলে কী করবেন এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেছেন, ‘‘আমরা জানি না কী ফিডব্যাক আসবে। আমরা যে ধারা দিয়েছি, এমপিও এর মধ্যেই আছে।’’

বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘‘বিসিসিআইয়ের সঙ্গে আমাদের এখন যোগাযোগ নেই। আমরা আইসিসির ইভেন্টের জন্য আইসিসির সঙ্গে যোগাযোগ করেছি।’’

দুই দেশের সম্পর্ক নিয়ে বিসিবিপ্রধান বলেন, ‘‘দ্বিপাক্ষিক সিরিজ আর বিশ্বকাপে যাওয়ার নিরাপত্তা ভিন্ন ব্যাপার। আপাতত বিশ্বকাপের ব্যাপার নিয়ে চিন্তা করছি।’’

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬