মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ PM
পেসার শরিফুল ইসলাম

পেসার শরিফুল ইসলাম © ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরুর আগের দিন নেতিবাচক নানা কারণে আলোচনায় থাকা চট্টগ্রাম রয়্যালস মাঠে নেমেই নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে। তবে সেই স্বস্তির মাঝেই দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। 

মাথায় আঘাত পাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিতে হয়। যদিও প্রাথমিক পরীক্ষার পর জানা গেছে, চোটটি গুরুতর নয়। বিপিএলে টানা দুই দিন খেলা শেষে আজ রবিবার (২৮ ডিসেম্বর) রাখা হয়েছে বিরতি। খেলা না থাকায় এদিন সিলেটে অনুশীলনে নামে চট্টগ্রাম। 

আরও পড়ুন: মিরাজের যে টোটকায় সফল খালেদ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে অনুশীলনের সময় বাঁ-হাতি এই পেসার হঠাৎ মাথায় আঘাত পান। পরে দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে শরিফুলের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে চিকিৎসকরা জানিয়েছেন, বড় কোনো জটিলতার আশঙ্কা নেই।

এ বিষয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন বলেন, ‘সবকিছু ঠিক আছে। স্ক্যান করা হয়েছে, সমস্যা নেই।’

মিশরের গোল উদযাপন করায় ব্রাজিল সমর্থকের নাক ফাটালো আর্জেন্ট…
  • ০৮ জুলাই ২০২৬
মধ্য চীনে টর্নেডো ও ঝড়ে ১৭ জনের মৃত্যু, ধেয়ে আসছে টাইফুন বা…
  • ০৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনা ম্যাচে ভিআর বিতর্ক, ফিফার নিয়মে কি আছে
  • ০৮ জুলাই ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য থাকবে…
  • ০৮ জুলাই ২০২৬
পাঁচ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ০৮ জুলাই ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার রুটে সকল ট্রেন চলাচল বন্ধ
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence