বিপিএলের সবচেয়ে দামি খেলোয়াড়ের ব্যাট থেকে এলো ১১ রান

২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ PM
নাঈম শেখ

নাঈম শেখ © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলামে একমাত্র ক্রিকেটার হিসেবে কোটি টাকার ক্লাবে জায়গা করে নিয়েছিলেন নাঈম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভেড়ায় চট্টগ্রাম রয়্যালস। তবে টুর্নামেন্টের প্রথম দিনেই প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হন এই ওপেনার। তার ব্যাট থেকে এলো ১১ রান।

উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ইনিংসের শুরুতেই মাঠে নামেন নাঈম। মির্জা বেগের সঙ্গে ওপেনিংয়ে নামা এই ব্যাটার প্রথম ওভারে সিঙ্গেল নিয়ে রানের খাতা খুললেও পরের দুই বলে কোনো রান নিতে পারেননি। ওভারের শেষ বলে একটি চার মেরে কিছুটা স্বস্তি দেন। পরে নবম বলে আরেকটি বাউন্ডারি হাঁকিয়ে বড় ইনিংসের ইঙ্গিত দিলেও সেটি আর বাস্তবে রূপ নেয়নি। শেষ পর্যন্ত ১১ বল মোকাবিলা করে দুটি চারে ১১ রান করেই সাজঘরে ফিরতে হয় তাকে।

নিলামের শুরুতেই ডাক পাওয়া নাঈমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। শুরুতে তার প্রতি আগ্রহ দেখিয়েছিল সিলেট টাইটান্স। পরে নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যে তাকে দলে নেওয়ার জন্য লড়াই শুরু হিয়েছিল। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে নিজেদের দলে ভেড়ায় বন্দরনগরীর দলটি।

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬