মিরাজের যে টোটকায় সফল খালেদ

২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ PM
খালেদ আহমেদ

খালেদ আহমেদ © সংগৃহীত

সিলেট পর্ব দিয়ে শুরু হওয়া বিপিএলে প্রথম দুই দিনের খেলা শেষ হয়েছে। তবে দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার রাতের ম্যাচটি ছিল দারুণ রোমাঞ্চকর। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে শেষ বলের নাটকীয়তায় ১ উইকেটে জয় পায় সিলেট। জয়ের জন্য তখন ১ বলে ১ রান দরকার ছিল, হাতে ছিল মাত্র একটি উইকেট, সেই সমীকরণ মিলিয়েই শেষ হাসি হাসে স্বাগতিকরা।

নোয়াখালীর বিপক্ষে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন খালেদ আহমেদ। নিজের বোলিং নিয়ে সংবাদ সম্মেলনে খালেদ বলেন, ‘প্রথম ম্যাচে এতটা (ভালো বোলিং) হয়নি। আজকে (দ্বিতীয় ম্যাচে) আত্মবিশ্বাসী ছিলাম, পাওয়ারপ্লেতে বল করলে যেন দলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। আমাকে অধিনায়ক আত্মবিশ্বাস দিয়েছে, আমি আমারটা দেওয়ার চেষ্টা করেছি।’

এবারের বিপিএলে প্রথম হ্যাট্রিকের কৃতিত্ব দেখিয়েছেন মেহেদী হাসান রানা। তার হ্যাটট্রিক পূর্ণ হওয়া বলেই আউট হন খালেদ। ম্যাচ শেষে সেই আউটের ব্যাখ্যায় খালেদ জানান, শট খেলতে গিয়ে ঠিকঠাক টাইমিং না হওয়াতেই উইকেটটি হারাতে হয়।

তার ভাষ্যমতে, ‘দেখেন শেষ দিকে খেলা। আমি ছয় মেরে দিলে তো খেলা শেষ হয়ে যাবে। আমি চেষ্টা করেছি যেন ছয়টা হয়। হয়তো মিস টাইমিং হয়ে গেছে। টাইমিং হলে ছয়টা হয়ে যেত।’

পুরো ম্যাচে স্বাগতিক সিলেটি দর্শকদের সমর্থন ও উন্মাদনা প্রসঙ্গে খালেদ বলেন, ‘গতকাল হারার পর আমি বাইরে গিয়েছিলাম। সবাই আমার সঙ্গে কথা বলেছে, আফসোস করছিল, জিততে পারলে ভালো হতো। আমি বলে এসেছিলাম ইনশাআল্লাহ আজকে জিতব। আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করেছে। সিলেটে সবসময় দর্শক হয়। এরকম ভালো খেলা হলে দর্শক হয়। মাঠে দর্শক থাকলে খেলতেও ভালো লাগে তো আমি চেষ্টা করেছি।’

সেনাসদস্য সেজে সড়কে গাড়ি থামিয়ে ভুয়া তল্লাশি চালাচ্ছিল দুই …
  • ২৫ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন ১০ হাজার ছাড়াল
  • ২৫ আগস্ট ২০২৬
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় পেছাল
  • ২৫ আগস্ট ২০২৬
ফের নিরাপত্তাহীনতার অভিযোগ আনলেন বাংলাদেশের সেই কোচ
  • ২৫ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে বদলি রেলের পরিদর্শক আমান
  • ২৫ আগস্ট ২০২৬
আহত ছাত্রীর চিকিৎসায় ব্যতিক্রমী উদ্যোগ নিল নজরুল বিশ্ববিদ্য…
  • ২৫ আগস্ট ২০২৬