চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ PM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

আগামী ১২ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় এশিয়া কাপ ক্রিকেটকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (৮ ডিসেম্বর) ঘোষিত এই দলের নেতৃত্বে রয়েছেন আজিজুল হাকিম তামিম।

তবে ইনজুরির কারণে দলে রাখা হয়নি পেসার আল ফাহাদকে। সর্বশেষ সিরিজে খেলা দেবাশীষ সরকারও বাদ পড়েছেন। তার বদলে অফ-স্পিনার শেখ পারভেজ জীবন স্কোয়াডে জায়গা পেয়েছেন।

আগামী ১২ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে পুরো টুর্নামেন্ট, টুর্নামেন্টের সবকটি ম্যাচই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

এবার শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপালের সঙ্গে 'বি' গ্রুপে বাংলাদেশ। আগামী ১৩ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা অভিযান শুরু করবেন তামিমরা। এরপর ১৫ ডিসেম্বর নেপাল ও ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে যুবারা।

বাংলাদেশ স্কোয়াড: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হোসেন, ইকবাল হোসেন, আল আমিন, আহমেদ শাহরিয়ার, শাদ ইসলাম, মোহাম্মদ সবুজ।

স্ট্যান্ডবাই: রাফিউজ্জামান, সানদীদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬