আয়ারল্যান্ড সিরিজের শেষ টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা বিসিবির

৩০ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ PM
বাংলাদেশ টিম

বাংলাদেশ টিম © সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটির জন্য শামীম হোসেনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রবিবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শামীমকে দলে যোগ করার কথা জানায় বিসিবি। 

এদিকে বর্তমানে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায়, ফলে শেষ ম্যাচটিই নির্ধারণ করবে শিরোপার ভাগ্য। এমন মুহূর্তে দলে শামীমের অন্তর্ভুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। অভিজ্ঞ এই ব্যাটার এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৪৬ টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬