ক্রিকেট

ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

২৯ নভেম্বর ২০২৫, ১০:৩৬ AM
আর্জেন্টিনা-ব্রাজিল

আর্জেন্টিনা-ব্রাজিল © সংগৃহীত

ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই দলের দ্বৈরথও অনেক পুরনো। আর্জেন্টিনা-ব্রাজিলের কথা আসলে প্রথমেই নাম আসে মেসি-নেইমারের কথা। তবে ফুটবলের বাইরে এসে এবার তারা উঁকি দিচ্ছে ক্রিকেটেও। শুক্রবার (২৮ নভেম্বর) আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্রাজিলকে ৮ উইকেটে হারিয়েছে করেছে আর্জেন্টিনা।

এর আগে ব্যাট করে ব্রাজিল ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে ১৪.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে নিজেদের অবস্থান আরও মজবুত করল আর্জেন্টিনা।  দুই দলের মধ্যে এ পর্যন্ত অনুষ্ঠিত তিন ম্যাচের সবকটিতেই জিতেছে আলবিসেলেস্তেরা।

উভয় দলই ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা শুরু করেছে। ২৯টি ম্যাচ খেলে আর্জেন্টিনা যেখানে ১৭টি জয় পেয়েছে, সেখানে ব্রাজিল ১৬ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ৪টি। পাঁচ ম্যাচ সিরিজের এটি ছিল প্রথম লড়াই, ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা।

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
বেসরকারির পর সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সও ৬ বছর…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950