শেষ ম্যাচে দলে ডাক পেলেন শামীম

৩০ নভেম্বর ২০২৫, ০৩:০৩ PM
শামিম হোসেন পাটোয়ারি

শামিম হোসেন পাটোয়ারি © সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের ঘোষিত দলে শামিম হোসেন পাটোয়ারিকে না রাখায় তীব্র প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। নির্বাচকদের সমালোচনা করেন তিনি। অবশেষে তৃতীয় ম্যাচে দলে ডাক পেয়েছেন এই মিডল অডার ব্যাটসম্যান।

৩০ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শামীমকে দলে অন্তর্ভুক্ত করা হলেও আগের স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি।

তিন ম্যাচ সিরিজে এ মুহূর্তে ১-১ সমতা বিরাজ করছে। সিরিজের প্রথম ম্যাচে আইরিশরা জয় পেলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। সিরিজের শেষ ম্যাচেই তাই নিশ্চিত হবে কারা পাবে ট্রফি।

বাংলাদেশ দল:

লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন পাটোয়ারি।

মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬