মোবাইলে যেভাবে দেখবেন বিপিএল নিলাম

৩০ নভেম্বর ২০২৫, ০৩:১৫ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:১৫ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ © সংগৃহীত

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ (৩০ নভেম্বর) বিকেল ৪টায় শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম। এর মধ্য দিয়ে প্রায় ১২ বছর পর আবারও নিলাম পদ্ধতিতে খেলোয়াড় বাছাই ফিরল বিপিএলে। ২০১২ ও ২০১৩ সালের প্রথম দুই আসরের পর বাকি ৯টি আসরে ড্রাফট পদ্ধতিতে দল গঠন করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলাম পরিচালনার দায়িত্বে থাকবেন ওরমান রাফে নিজাম।

এদিকে নিলামটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। মোবাইলেও দেখা যাবে এই নিলাম। এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি দল। শুরুতে পাঁচ দলের টুর্নামেন্টের কথা জানানো হলেও পরে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস যোগ হওয়ায় সেটি দাঁড়িয়েছে ৬ দলে। পুরোনো দলগুলোর মধ্যে আছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।

স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের তালিকা এবং ক্যাটাগরি–ভিত্তিক মূল্য আগেই প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। স্থানীয় খেলোয়াড়দের ছয় ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেখানে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা, ‘বি’ ৩৫ লাখ, ‘সি’ ২২ লাখ, ‘ডি’ ১৮ লাখ, ‘ই’ ১৪ লাখ এবং ‘এফ’ ১১ লাখ টাকা।

অন্যদিকে বিদেশিদের পাঁচ ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির মূল্য ৩৫ হাজার মার্কিন ডলার, এরপর ‘বি’ ২৫ হাজার, ‘সি’ ২০ হাজার, ‘ডি’ ১৫ হাজার ও ‘ই’ ক্যাটাগরিতে ১০ হাজার ডলার।

নিয়মনুসারে নিলামের আগে প্রতিটি দল ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে দু’জন করে দেশি এবং এক বা দু’জন বিদেশি খেলোয়াড় সরাসরি চুক্তিতে নিতে পারে। অনেক ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যেই সে সুযোগ ব্যবহার করেছে।

এবার নিলাম হবে দুই ধাপে, প্রথমে স্থানীয় খেলোয়াড়, এরপর বিদেশি ক্রিকেটারদের নিলাম। প্রতিটি দল নিলাম থেকে সর্বনিম্ন ১২ ও সর্বোচ্চ ১৪ জনকে নিতে পারবে। মোট ৪ দশমিক ৫ কোটি টাকার বাজেটে দুই সরাসরি চুক্তি মিলিয়ে ১৬ জন খেলোয়াড় নিবন্ধন করতে হবে দলগুলোকে।

খেলোয়াড়দের পারিশ্রমিক তিন কিস্তিতে পরিশোধ করা হবে: চুক্তি স্বাক্ষরের পর ২৫ শতাংশ, শেষ লিগ ম্যাচের আগে ৫৫ শতাংশ এবং টুর্নামেন্ট শেষে ৩০ দিনের মধ্যে বাকি ২০ শতাংশ। সব লেনদেন এনবিআর-এর করনীতিমালা মেনে করতে হবে।

নিলাম শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে।

এইচএসসির ভূগোল প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ১৬ জুলাই ২০২৬
মাদকসেবীদের বেঁধে ঠেলাগাড়িতে ঘোরালেন এলাকাবাসীর, অতঃপর...
  • ১৬ জুলাই ২০২৬
স্থাপত্য অধিদপ্তরে ১২ থেকে ২০তম গ্রেডে চাকরি, পদ ৩৩, আবেদন …
  • ১৬ জুলাই ২০২৬
মেসির উদাহরণ টেনে আরও এক বিশ্বকাপ খেলতে চান হ্যারি কেইন
  • ১৬ জুলাই ২০২৬
সাতক্ষীরায় জলবায়ু উপদ্রুত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবি…
  • ১৬ জুলাই ২০২৬
পাঠদানের অনুমতি পেল ৬৫৪ শিক্ষাপ্রতিষ্ঠান, তালিকা দেখুন এখানে
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence