স্থগিত হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ

১৮ নভেম্বর ২০২৫, ১২:২৬ PM
স্থগিত হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ

স্থগিত হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ © ফাইল ছবি

চলতি বছরের শেষদিকে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশ নারী দলের। তবে দেশটির কেন্দ্রীয় সরকারের অনুমোদন এখনও না পাওয়ায় অনিশ্চয়তায় টাইগ্রেসদের এই সফর। 

এ নিয়ে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনীয় সরকারি অনুমোদন না মেলায় সিরিজটি নির্ধারিত সময় অনুযায়ী আয়োজন নিয়ে শঙ্কা জেগেছে। 

এদিকে গত বছর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত নারী দল। এরও আগে ২০২৩ সালে মিরপুরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল সফরকারীরা।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘সিরিজটির জন্য এখনো সরকারের অনুমোদন পাওয়া যায়নি।’ 

জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি যদি অনুমোদন না পায়, তাহলে বিকল্প হিসেবে অন্য একটি সিরিজ আয়োজনের চেষ্টা করবে ভারত বিসিসিআই।

দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬