বগুড়ায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, জেনে নিন সময়সূচি

১৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ PM
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম © ফাইল ছবি

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। প্রায় ১৬ বছর পর সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বয়সভিত্তিক ম্যাচ। আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ (১৬ অক্টোবর) সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বিসিবি। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের দুই ভেন্যু—বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা দিতে এশিয়া কাপ খেলেননি সাকিব, কী ফল হয়েছিল তার?

বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল ২০ অক্টোবর ঢাকায় পা রাখবে এবং সেদিনই যাবে বগুড়ায়। ২৮ ও ৩১ অক্টোবর শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। এরপর বাকি তিনটি ম্যাচ হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে যথাক্রমে ৩, ৬ ও ৯ নভেম্বর। সিরিজ শেষে ১০ নভেম্বর বাংলাদেশ ছাড়বে আফগান দলটি।

২০০৯ সালের ২০ নভেম্বর এই ভেন্যুতে সর্বশেষ আন্তর্জাতিক বয়সভিত্তিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে এনামুল হক বিজয়, মুমিনুল হক ও সাব্বির রহমানদের নিয়ে গড়া বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯ দলের। এরপর ২০১০ সালের মে মাসে সর্বশেষ কোনো বিদেশি দল বগুড়ায় খেলেছিল—বিসিবি একাডেমি ও দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের মধ্যকার দুটি ৫০ ওভারের ম্যাচে।

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় উৎসবের আবহ তৈরি হয়েছে বগুড়াবাসীর মধ্যে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, এই সিরিজ উত্তরবঙ্গের ক্রিকেট উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করবে।

এ নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল। প্রথমবার তারা বাংলাদেশে এসেছিল ২০১৬ সালে যুব বিশ্বকাপ খেলতে। ২০১৭ ও ২০২১ সালে দুটি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে, আর ২০১৮ সালে অংশ নিয়েছিল যুব এশিয়া কাপে।

বিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, এই সিরিজকে সামনে রেখে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম নতুনভাবে সাজানো হচ্ছে—উইকেট, গ্যালারি ও আউটফিল্ড সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে।

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9