গভীর রাতে নির্বাচন থেকে সরলেন আরও এক প্রার্থী

০৬ অক্টোবর ২০২৫, ০৯:২৯ AM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ AM
বাংলাদেশ ক্রিকেট বোর্ড লোগো

বাংলাদেশ ক্রিকেট বোর্ড লোগো © সংগৃহীত ছবি

নানান বিতর্কে জর্জরিত হয়ে অবশেষে হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন। তবে এর আগে গভীর রাতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আরো এক প্রার্থী। ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মোহাম্মদ ফায়জুর রহমান ভূঞা।

এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, 'প্রতিদ্বন্দ্বিতামূলক ও প্রাণবন্ত নির্বাচনের পরিবেশ না থাকায় ক্রিকেটের সুস্থ নির্বাচনী সংস্কৃতি এবং অংশগ্রহণমূলক গণতান্ত্রিক পন্থা পুন:স্থাপনের লক্ষ্যে বিসিবি নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মোহাম্মদ ফায়জুর রহমান ভূঞা।'

বিসিবি নির্বাচন ২০২৫: ভোটের চিত্র

মোট ভোটার: ১৫৬ জন

ভোট প্রক্রিয়া:

সরাসরি ভোট: ৯৮ জন  

ই-ব্যালট: ৫৮ জন

ক্যাটাগরি অনুযায়ী ভোট বিভাজন:

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা)

মোট ভোট: ৩৫  

ই-ব্যালট: ১৯  

ক্যাটাগরি-২ (ক্লাব)

মোট ভোট: ৭৬  

ই-ব্যালট: ৩৪  

ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাবোর্ড, সার্ভিসেস দল) 

মোট ভোট: ৪৫  

ই-ব্যালট: ৫

 

 

 

 

 

 

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬