বিসিবি নির্বাচন নিয়ে যা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

০৬ অক্টোবর ২০২৫, ০১:৪৮ AM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০২:২৩ AM
যুব ও ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া উপদেষ্টা © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আজ ৬ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। নানা বিতর্ক ও আলোচনার মধ্য দিয়ে আয়োজিত এ নির্বাচন নিয়ে মুখ খুলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও বিসিবি ও মন্ত্রণালয় এবার বিসিবির গঠনতন্ত্র ও জাতীয় ক্রীড়া পরিষদের নীতিমালা অনুযায়ী নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, ‘১৫ ক্লাব নিয়ে নানা বিতর্ক ও অনিয়মের প্রমাণ থাকলেও বিজ্ঞ আদালত তাদের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। প্রথম রায়ের পর প্রার্থীরা অপরিপক্বভাবে উইথড্র না করলে নির্বাচনটা আরও সুন্দর হতো। পরে তারা ভুল বুঝতে পারলেও তখন অনেক দেরি হয়ে গেছে।‘

উইথড্র করা ক্লাব সংগঠকদের নির্বাচন রিসিডিউলের দাবির প্রসঙ্গে উপদেষ্টা জানান, একেবারে শেষ মুহূর্তে এমনটি করা সম্ভব ছিল না। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন না করলে জটিলতা তৈরি হতে পারতো, পাশাপাশি আদালতের আদেশও ছিল দ্রুত নির্বাচন আয়োজনের।

তিনি আরও বলেন, ‘উইথড্র না করে ধৈর্য ধরলে আপনাদের অনেকে আজ ডিরেক্টর হিসেবে নির্বাচিত হতে পারতেন। তবে ক্রিকেটের উন্নয়নে আপনাদের দক্ষতাকে কাজে লাগাতে সরকার আগ্রহী। নির্বাচিত বোর্ডের সঙ্গে আলোচনা করে বিভিন্ন কমিটিতে আপনাদের যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।‘

আসিফ মাহমুদ সজীব ভূইয়া শেষে বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে আজকের সিরিজ জয় আমাদের সুন্দর আগামীর ইঙ্গিত দেয়। যারা নির্বাচিত হবেন, তারা যেন দায়িত্বশীলভাবে নিজেদের দায়িত্ব পালন করেন—এটাই প্রত্যাশা।‘

 

‘প্রশাসনকে 'জি হুজুর' বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ১০ অক্টোবর পর্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বক্তব্যের মাঝেই চলে গেল বিদ্যুৎ, হেসে দিলেন রাশেদ খাঁন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9