একনজরে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ PM
এশিয়া কাপ ট্রফি

এশিয়া কাপ ট্রফি © সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়ার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই আজ (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনাল। এই টুর্নামেন্টের ১৭তম আসরে ১৯টি ম্যাচের মধ্যে ১১টি দুবাইয়ে, আর ৮টি ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হবে।

এবারের আসরে দুটি গ্রুপে ভাগ হয়ে ৮টি দল অংশ নিচ্ছে, গেলবারের তুলনায় দুটি দল বেড়েছে। গ্রুপ ‘এ’তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ওমান রয়েছে। এছাড়া ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

এবারের টুর্নামেন্টে প্রতিটি দল গ্রুপ পর্বে একবার করে একে অপরের সঙ্গে খেলবে। সেখান থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে জায়গা করে নেবে। সেখান থেকে সেরা দুই দল শিরোপা নির্ধারণী ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।

গ্রুপ পর্বে সব ম্যাচ আবুধাবিতে খেলবে বাংলাদেশ। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগাররা। এছাড়া ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল।

অংশগ্রহণকারী দল:

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত
গ্রুপ বি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং

ভেন্যু:

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম: ১১ ম্যাচ
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি: ৮ ম্যাচ

গ্রুপ পর্বের সূচি:

৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং, রাত ৮:৩০ (আবুধাবি)
১০ সেপ্টেম্বর: ভারত বনাম আরব আমিরাত, রাত ৮:৩০ (দুবাই)
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং, রাত ৮:৩০ (আবুধাবি)
১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান, রাত ৮:৩০ (দুবাই)
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, রাত ৮:৩০ (আবুধাবি)
১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান, রাত ৮:৩০ (দুবাই)
১৫ সেপ্টেম্বর: আরব আমিরাত বনাম ওমান, সন্ধ্যা ৬টা (আবুধাবি)
১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং, রাত ৮:৩০ (দুবাই)
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, রাত ৮:৩০ (আবুধাবি)
১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম আরব আমিরাত, রাত ৮:৩০ (দুবাই)
১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, রাত ৮:৩০ (আবুধাবি)
১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান, রাত ৮:৩০ (আবুধাবি)

সুপার ফোর পর্ব:

২০ সেপ্টেম্বর: বি১ বনাম বি২, রাত ৮:৩০ (দুবাই) 
২১ সেপ্টেম্বর: এ১ বনাম এ২, রাত ৮:৩০ (দুবাই)
২৩ সেপ্টেম্বর: এ২ বনাম বি১, রাত ৮:৩০ (আবুধাবি)
২৪ সেপ্টেম্বর: এ১ বনাম বি২, রাত ৮:৩০ (দুবাই)
২৫ সেপ্টেম্বর: এ২ বনাম বি২, রাত ৮:৩০ (দুবাই)
২৬ সেপ্টেম্বর: এ১ বনাম বি১, রাত ৮:৩০ (দুবাই)

ফাইনাল:

২৮ সেপ্টেম্বর: ফাইনাল, রাত ৮:৩০ (দুবাই)

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9