ইতিহাসের দ্বারপ্রান্তে গিয়ে থামলেন লিটন

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ PM
লিটন দাস

লিটন দাস © ফাইল ফটো

ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ৫৪ ও ১৮ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। আজও (৩ সেপ্টেম্বর) অপরাজিত থাকলে হতেন বাংলাদেশের প্রথম ব্যাটার, যিনি দ্বিপক্ষীয় টি–টোয়েন্টি সিরিজে তিনবার ব্যাট করে তিনবারই নটআউট।

কিন্তু ইতিহাস লেখা হলো না উইকেটকিপার এই ব্যাটারের। কাইল ক্লাইনের বলে মিডঅফে ম্যাক ও’ডাউডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। আউট হওয়ার আগে ৪৬ বলে করেন ৭৩ রান। 

আউট হওয়ার আগে অবশ্য লাল-সবুজের জার্সিতে গড়ে ফেলেন নতুন এক রেকর্ড, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এখন সবচেয়ে বেশি ফিফটি মালিক টাইগার দলপতি। 

এই ফিফটিতে লিটনের মোট হাফ-সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ১৪টি, যা একটি নতুন মাইলফলক। এতদিন এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে, সাবেক এই অধিনায়কের ফিফটির সংখ্যা ১৩টি।

লিটনের পর শামীম পাটোয়ারীও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। প্যাভিলিয়নে ফেরার আগে তার ব্যাট থেকে ১৯ বলে ২১ রান এসেছে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৭ রান। ৩ বলে ৫ রানে অপরাজিত জাকের অন্যপ্রান্তে ১ বলে ১ রানে তাকে সঙ্গ দিচ্ছেন সোহান। 

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন দুই ওপেনার লিটন ও সাইফ। অবশ্য প্রথম ওভারে ‘জীবন’ পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি সাইফ। চতুর্থ ওভারে কাইল ক্লাইনের প্রথম বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ২ চারে ৮ বলে ১২ রান করেন সাইফ।

এরপর ব্যাটিংয়ে নেমে মোটেই আত্মবিশ্বাস মনোভাবে ছিলেন না তাওহীদ হৃদয়। একাধিকবার বড় শট খেলার চেষ্টা করলেও ব্যাটে–বলে হয়ে উঠছিল না তার। শেষমেশ বড় শট খেলতে গিয়ে থামে তার মন্থর ইনিংস। প্রিঙ্গলের বলে বিক্রমজিৎ সিংকে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয় (৯)।

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬