ওয়েস্ট ইন্ডিজকে লজ্জায় ডুবিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাস

২৯ জুলাই ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৯:০৬ PM
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ © সংগৃহীত

টেস্টের পর টি-টোয়েন্টি ফরম্যাটেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের ৩ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। ফলে, পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ৫-০ ব্যবধানে জিতে ক্যারিবীয়দের হোয়াইওয়াশের লজ্জা দিল অজিরা।

এর আগে, তিন ম্যাচের টেস্ট সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া। ফলে এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে ৮টি আন্তর্জাতিক ম্যাচ জিতল অজিরা। এতে যেকোনো সফরে সফরকারী দল হিসেবে দ্বিতীয়বারের মতো ৮ ম্যাচ জিতল তারা। 

২০০৫ সালে নিউজিল্যান্ড সফরে ৯ ম্যাচ খেলে ৮টিতে জিতেছিল অস্ট্রেলিয়া। এ ছাড়াও ১৯৮৩ সালে ভারত সফরে ১১ ম্যাচ খেলে ৮টি জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই তালিকায় সবার ওপরে ভারত। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ৯ ম্যাচ খেলে সবগুলো জিতেছিল টিম ইন্ডিয়া।

আগের ৭ ম্যাচের মত সেন্ট কিটসে সফরের শেষ ম্যাচেও টস জেতে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে পঞ্চম ওভারের মধ্যে ৩২ রানে ক্যারিবীয়দের ৩ উইকেট তুলে নেয় তারা। 

মিডল-অর্ডারে শেরফান রাদারফোর্ড, শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডারের দৃঢ়তায় চাপমুক্ত হয়েছিল তারা। অবশ্য রাদারফোর্ড ১৭ বলে ৩৫ রানে আউট হলেও দেড় বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টিতে হাফ-সেঞ্চুরি তুলে নেন হেটমায়ার। ৩১ বলে তিনটি করে চার-ছক্কায় ৫২ রান করেন তিনি।

হোল্ডারের ২০, ম্যাথু ফোর্ডের ১৫ ও আকিল হোসেনের ১১ রানের সুবাদে ১৯ দশমিক ৪ ওভারে ১৭০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

১৭১ রানের টার্গেটে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে অস্ট্রেলিয়াও। চতুর্থ উইকেটে টিম ডেভিডের সঙ্গে ১৪ বলে ৩৫ ও পঞ্চম উইকেটে মিচেল ওয়েনকে নিয়ে ২৯ বলে ৬৩ রান যোগ করে অস্ট্রেলিয়ার জয়ের আশা বাঁচিয়ে রাখেন ক্যামেরুন গ্রিন। 

গ্রিন ১৮ বলে ৩২, ডেভিড ১২ বলে ৩০ এবং ওয়েন ১৭ বলে ৩৭ রানে আউট হলে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন অ্যারন হার্ডি। ২৫ বলে ২৮ রানের অনবদ্য ইনিংস খেলেন হার্ডি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬