‘ফোনে ডেকে নিয়ে মারধর’—ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে থানায় অভিযোগ

২৮ জুলাই ২০২৫, ০৩:০৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৫:১২ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত ছবি

জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নিয়ে মারধর করেন তাসকিন। এ সময় তাকে কিল-ঘুষি মেরে জখম করা হয় এবং ভয়ভীতি দেখানো হয়।

ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (২৭ জুলাই) রাতে রাজধানীর মিরপুর এক নম্বর এলাকায়। পরে রাতেই মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন সৌরভ।

এ বিষয়ে জানতে চাইলে থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। তবে থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযোগটি সত্য এবং বিষয়টি তদন্তাধীন।

থানা সূত্র আরও জানায়, বাদী সিফাতুর রহমান সৌরভের সঙ্গে তাসকিনের পূর্বপরিচয় ও বন্ধুত্ব ছিল।

অভিযোগের বিষয়ে জানতে তাসকিন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপে কল করা হলেও তিনি সাড়া দেননি। তাসকিনের বাবা আব্দুর রশিদের ফোনেও যোগাযোগ সম্ভব হয়নি।

উল্লেখ্য, তাসকিন আহমেদ সদ্যসমাপ্ত বাংলাদেশ–পাকিস্তান সিরিজের তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচে খেলেছেন, যা গত ২৪ জুলাই শেষ হয়।

 

 

বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬