অবশেষে জুটি ভাঙলেন তাসকিন

০৮ জুলাই ২০২৫, ০৬:২০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৭:১০ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

রীতিমত ছুটছিল শ্রীলঙ্কার সংগ্রহ। একজন হাফ-সেঞ্চুরি, আরেকজন সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন। ফলে, শেষ ১০ ওভারে স্বাগতিকদের রানের লাগাম টেনে ধরার বিকল্প ছিল না। সেটাই করলেন তাসকিন আহমেদ। তার ফুলটস ডেলিভারি তুলে মারতে চাইলেও ঠিকঠাক পারেননি আসালাঙ্কা। এতে ভাঙে তাদের ১১৭ বলে ১২৪ রানের জুটি। ৫৮ রান করে ফেরেন আসালাঙ্কা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।

দলীয় ১০০ রানে তৃতীয় উইকেট হারানোর পর আসালঙ্কাকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়েন কুশল মেন্ডিস। তাদের সাবলীল ব্যাটিংয়ে মাঝের ওভারগুলোতে বেশ চাপে পড়েছিল বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিংয়ে ৯৫ বলে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন কুশল মেন্ডিস। ওয়ানডেতে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। অন্যপ্রান্তে আসালঙ্কা-ও দ্রুত ফিফটি স্পর্শ করেন। ৮ চারে মাত্র ৬০ বলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি।

এর আগে, পাল্লেকেলেতে নতুন বলে শুরুটা ভালোই করেছিলেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা।

সেই চাপ আরও বাড়িয়ে ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম ব্রেক-থ্রু এনে দেন সাকিব। তার অতিরিক্ত বাউন্সড ডেলিভারি মাদুস্কার ব্যাটের কানা ছুঁয়ে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়ে। মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার।

তিনে নেমে উড়ন্ত শুরু করেন কুশল মেন্ডিস। আরেক প্রান্তে পাথুম নিশাঙ্কাও খোলস ছেড়ে বেরিয়ে আসেন। এতে প্রথম পাওয়ার প্লেতে ৫১ রান তুলে নেয় স্বাগতিকরা।

দ্বিতীয় উইকেটে ক্রমেই বড় হতে থাকা এই জুটি ভাঙেন তানভীর ইসলাম। ১৫তম ওভারে পাথুম নিশাঙ্কাকে সাজঘরে ফেরান বাঁহাতি এই স্পিনার। ইমনের হাতে ক্যাচ দেওয়ার আগে ৪৭ বলে ৩৫ রান করেন এই ওপেনার।

১৯তম ওভারে প্রথমবারের মত আক্রমণে আসেন মিরাজ। নিজের দ্বিতীয় ওভারেই কামিন্দু ও মেন্ডিসের ৩৮ বলে ৩১ রানের জুটি ভাঙেন টাইগার দলপতি। মিরাজের অফ স্ট্যাম্পের ওপর গুড লেংথের ডেলিভারিতে এলবিডব্লু হয়ে ২০ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন কামিন্দু।

 

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬