সুখবর পেলেন রিশাদ

১৬ জুলাই ২০২৫, ০৬:৪৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৫:০৪ PM
রিশাদ হোসেন

রিশাদ হোসেন © সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বোলিং তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন স্পিনার রিশাদ হোসেন। ৬২৩ রেটিং নিয়ে ১২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন রিশাদ। বুধবার (১৬ জুলাই) পুরুষ ক্রিকেটারদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ৪ উইকেট নেন রিশাদ। প্রথম ম্যাচে ২৪ রানে ১ এবং দ্বিতীয় ম্যাচে ১৮ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে উঠেছেন রিশাদ। বাংলাদেশি বোলারদের মধ্যে এখন রিশাদই সেরা অবস্থানে রয়েছেন।

এদিকে সিরিজের প্রথম ম্যাচের একাদশে না থাকলেও দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই ১২ রানে ২ উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। ২০ ধাপ এগিয়ে ৪৮২ রেটিং নিয়ে ৫৭ নম্বরে তিনি। 

ব্যাটারদের তালিকায় লিটন দাস ও পারভেজ হোসেন ইমন বড় লাফ দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ রান করলেও, দ্বিতীয় ম্যাচে ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন লিটন। এতে ৭ ধাপ এগিয়ে ৫৪১ রেটিং নিয়ে যৌথভাবে ৪৪ নম্বরে আছেন টাইগার অধিনায়ক। সিরিজের প্রথম ম্যাচে ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলার সুবাদে ১২ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে উঠেছেন পারভেজ। 

অন্যদিকে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তানজিদ হাসান। মাত্র ২১ রান করেন তিনি। দুই ধাপ পিছিয়ে ৫৫ নম্বরে নেমে গেছেন এই বাঁ-হাতি ওপেনার।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে মেহেদি হাসান মিরাজের ২১ ধাপ উন্নতি হয়েছে। ৯২ রেটিং নিয়ে আফগানিস্তানের গুলবাদিন নাইব ও নেদারল্যান্ডসের বাস ডে লেডের সঙ্গে যৌথভাবে ৪১ নম্বরে মিরাজ।

টি-টোয়েন্টি ব্যাটিং তালিকায় অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, বোলারদের তালিকায় নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং অলরাউন্ডার তালিকায় ভারতের হার্দিক পান্ডিয়া শীর্ষস্থান ধরে রেখেছেন। 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬