ইনজুরি কাটিয়ে ফিরছেন পেসত্রয়ী, সাদা বলের সিরিজে আশাবাদী বাংলাদেশ 

২২ জুন ২০২৫, ০৫:২৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১০:১৩ PM
মাঠে ফেরার আভাস দিচ্ছেন জাতীয় দলের তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম

মাঠে ফেরার আভাস দিচ্ছেন জাতীয় দলের তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম © ফাইল ফটো

শ্রীলঙ্কার বিপক্ষে চলছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর শুরু হবে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ। এর আগেই চোট কাটিয়ে মাঠে ফেরার আভাস দিচ্ছেন জাতীয় দলের তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে চট্টগ্রামে নিজেদের মধ্যে দুটি ওয়ানডে ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। ওই দুই ম্যাচে খেলবেন এই পেসত্রয়ী।

বিসিবির এক কর্মকর্তা সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বলেছেন, চট্টগ্রামের প্রস্তুতি ম্যাচে তাসকিন, মুস্তাফিজ ও শরিফুলকে পাওয়া যাবে। বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানানো হয়েছে, তারা তিনজন পূর্ণ হৃদমে বোলিং করতে পারছেন।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাদের রাখা হবে কিনা প্রস্তুতি ম্যাচ দেখে বলা যাবে বলে উল্লেখ করেছে বিসিবির মেডিকেল বিভাগ, ‘তারা পূর্বের মতো করে বোলিং করতে পারছে। তবে অনেক দিন পরে ফেরায় তাদের ফিটনেস দেখতে হবে। তাদের বোলিং নিয়ে আপাতত কোন অভিযোগ নেই। তবে শ্রীলঙ্কা সফরে থাকবে কিনা প্রস্তুতি ম্যাচ দেখা বলা যাবে।’

তাসকিন আহমেদ অনেকদিন ধরেই গোড়ালির ইনজুরিতে ভুগছিলেন। তার গোড়ালিতে হাড় বেড়েছে। বিদেশে চিকিৎসক দেখিয়েছেন। ওই চিকিৎসক গোড়ালিতে অস্ত্রোপচার না করে ইনজুরি ম্যানেজমেন্ট করে খেলার পরামর্শ দিয়েছেন। মাঠে ফেরার অপেক্ষায় আছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে বেশি বেতন পাওয়া এই পেসার।

মুস্তাফিজুর রহমান আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি খেলে ভারতে আইপিএলে অংশ নেন। দিল্লির গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি আঙুলের ইনজুরিতে পড়েন। যে কারণে পাকিস্তানে টি-২০ সিরিজ খেলতে যেতে পারেননি এই বাঁ-হাতি পেসার। ইনজুরি কাটিয়ে উঠেছেন তিনিও। শরিফুল পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাংসপেশির ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন।

বাংলাদেশ আগামী ১০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে। পরের ম্যাচ দুটি যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই মাঠে গড়াবে। চট্টগ্রামে ২৩ ও ২৫ জুনের প্রস্তুতি ম্যাচ শেষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করবেন বিসিবির নির্বাচকরা। ওয়ানডের পর বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-২০ সিরিজও খেলবে।   

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9