বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি বুধবার, যেখানে দেখবেন

২৭ মে ২০২৫, ১০:৫৭ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৪ AM
বুধবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে লিটন দাসের দল

বুধবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে লিটন দাসের দল © সংগৃহীত

ফেভারিটের তকমা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সিরিজটি ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। বিব্রতকর ওই হারের লজ্জা ভুলতে বাংলাদেশ শুরু করতে যাচ্ছে নতুন টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল বুধবার (২৮ মে) পাকিস্তানের মুখোমুখি হচ্ছে লিটন দাসের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। 

এ পর্যন্ত সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে পাকিস্তান ১৬টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টিতে। ২০১৬ সাল থেকে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশের মূল দল।

আরও পড়ুন: যে কারণে ব্রাজিল দল থেকে বাদ পড়লেন নেইমার

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে এডিলেডে শেষবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের মূল দল। শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেটে ম্যাচ জিতেছিল পাকিস্তান। বাংলাদেশ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সম্প্রতি শেষ হওয়া পিএসএলে দুর্দান্ত পারফরমেন্স করা পেসার শাহিন আফ্রিদিকে। সুযোগ হয়নি দলের দুই সেরা ব্যাটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানেরও। পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্স করা খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল সাজিয়েছে পাকিস্তান।

এদিকে, ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান ও ব্যাটার সৌম্য সরকার। বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও পেসার সৈয়দ খালেদ আহমেদ। 

যেভাবে দেখা যাবে খেলা
ঘরের মাটিতে জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার নিয়ে জটিলতা কম ছিল না। শেষ মুহূর্তে সরকারি টেলিভিশন বিটিভিতে সম্প্রচার করা হয়। এবার পাকিস্তান সিরিজ দেখা যাবে বেসরকারি টেলিভিশন টি স্পোর্টসে। এ ছাড়া ট্যাপম্যাডের মাধ্যমে বাংলাদেশে এই সিরিজ সরাসরি উপভোগ করা যাবে। আয়োজক পাকিস্তানে সিরিজটি দেখা যাবে টেন স্পোর্টস ও এ স্পোর্টসে।

বিশ্বের অন্যান্য অঞ্চলের মধ্যে- আফ্রিকায় সুপার স্পোর্ট, যুক্তরাজ্যে এআরওয়াই ডিজিটাল, মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ায় ক্রিকবাজ, শ্রীলঙ্কায় ডায়লগ ও উত্তর আমেরিকায় উইলো টিভি সরাসরি সম্প্রচার করবে সিরিজটি। পাকিস্তানে লাইভ স্ট্রিম করা যাবে তামাশা ও ট্যাপম্যাড অ্যাপে।

আগামীকাল তথা ১৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের ২০ ওভারের এই লড়াই শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

২০২৭ সালে সরকারি ছুটির ২৯ দিনের সাতদিনই শুক্র-শনি
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ২৭১ সদস্যের পূর্ণাঙ্গ…
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
  • ০২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থীকে মারধর করে প…
  • ০২ নভেম্বর ২০২৬
ইলানের মাকে হারাতে চাই না!
  • ০২ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন …
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950